ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি

বরগুনা–পাথরঘাটা সড়কে ফেরি চলাচলে অনিয়মের অভিযোগ

ছবি: প্রতিনিধি

বরগুনা থেকে পাথরঘাটা উপজেলার মানুষের সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বরইতলা–বাইনচুটকি ফেরিঘাট। প্রতিদিন এই ঘাট দিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। তবে ফেরি চলাচলে অনিয়ম, দীর্ঘ অপেক্ষা ও সময়মতো ফেরি না ছাড়ার অভিযোগে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময় অনুযায়ী ফেরি চলাচল না করায় অনেক সময় যাত্রী ও যানবাহনকে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষকরা নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে না পারায় তাদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। একই সঙ্গে রোগী, চাকরিজীবী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষও দীর্ঘ সময় ঘাটে আটকে থাকছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ফেরি ও ঘাট পরিচালনার দায়িত্বে থাকা ইজারাদারদের বিরুদ্ধে সময়মতো ফেরি ছাড়ার পরিবর্তে অতিরিক্ত আয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী ফেরি চলাচল না করায় ঘাটে দীর্ঘ যানজট ও যাত্রীজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় একাধিক যাত্রী বলেন, “বরগুনা–পাথরঘাটা সড়ক যোগাযোগের জন্য এই ফেরিঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফেরি কখন ছাড়বে, কতক্ষণ অপেক্ষা করতে হবে—এ নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এতে প্রতিদিনই আমাদের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।”

শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি বিবেচনায় নিয়ে ফেরি চলাচলের একটি নির্দিষ্ট ও কার্যকর সময়সূচি প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি জরুরি সময়ে অতিরিক্ত ফেরির ব্যবস্থা এবং ঘাটে যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি বাড়িয়ে ফেরি চলাচল নির্ধারিত সময় অনুযায়ী নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইজারাদার বা সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একই ইজারাদার মোঃ জাকির হোসেন  ফেরি এবং ট্রলার পারাপার নিয়ন্ত্রণ করেন, যার কারণে যথেষ্ট পরিমাণে সিন্ডিকেট হচ্ছে এই সিন্ডিকেট থেকে সাধারণ মানুষ মুক্তি চায়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বরগুনা–পাথরঘাটা সড়কে ফেরি চলাচলে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত