ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলাকায় ঝর্ণা মহলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ  এ.এইচ.এম. সালাউদ্দিনসহ রূপগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাজমুল হোসেন (৩০) ও মোঃ নিহাল (২১), উভয়ের পিতা নবী হোসেন; মোঃ সাজ্জাদ (২০), পিতা আব্দুর রহিম; এবং সফিকুল (২৪), পিতা শহিদুল ইসলাম। তাদের সবার গ্রাম তারাবো, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলাকায় ঝর্ণা মহলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ  এ.এইচ.এম. সালাউদ্দিনসহ রূপগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাজমুল হোসেন (৩০) ও মোঃ নিহাল (২১), উভয়ের পিতা নবী হোসেন; মোঃ সাজ্জাদ (২০), পিতা আব্দুর রহিম; এবং সফিকুল (২৪), পিতা শহিদুল ইসলাম। তাদের সবার গ্রাম তারাবো, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত