নারায়ণগঞ্জের সাইনবোর্ড–নারায়ণগঞ্জ লিংক রোডের কালেক্টরেট মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) অবৈধ দখলে থাকা জমি সম্পূর্ণরূপে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এ ছাড়া একই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মহাসড়কের আওতাধীন অংশে স্থাপিত অনুমোদনহীন বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানে অপসারিত বিভিন্ন মালামাল নিলামের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে যথাযথ জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে জব্দ করা মালামাল সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং সড়কের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন