নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মো. হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর বাড়ি যশোর জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. হাবিবুর রহমান এর আগে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় নারায়ণগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে আরও কার্যকর পুলিশি সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন