ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা

বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল হোসেনের পক্ষ থেকে বুধবার (২ সেপ্টেম্বর) তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমানসহ ঢাকা রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করা হয়। একই সঙ্গে তাঁর কর্মজীবনে অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় কর্মকর্তারা তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল হোসেনের পক্ষ থেকে বুধবার (২ সেপ্টেম্বর) তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমানসহ ঢাকা রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করা হয়। একই সঙ্গে তাঁর কর্মজীবনে অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় কর্মকর্তারা তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত