ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে ৯ মাদকসেবীর কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে ৯ মাদকসেবীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৯ মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কলোনির ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ নগর মেলার মাঠ সংলগ্ন আমির হোসেনের রিকশার গ্যারেজের সামনে এবং সুমিলপাড়া বিহারী কলোনির ৩ নম্বর গলির পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবনের অভিযোগে মোট ৯ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সামারি ট্রায়াল পরিচালনা করেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত। আদালত প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন—১। মোঃ শান্ত (২৮), পিতা-মোঃ চাঁন বাদশা, সাং-কোনাপাড়া, উত্তর আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

২। রাতুল (২২), পিতা-মোঃ আরিফুল হোসেন, সাং-সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৩। হারুন অর রশিদ মুন্না (৩১), পিতা-মৃত বজলুর রহমান, সাং-কলাবাগান মাদ্রাসা রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৪। মোঃ আলমগীর (৩৪), পিতা-মৃত খলিল বেপারী, সাং-মুগরাকুল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৫। বুলবুল (৩৩), পিতা-আনোয়ার, সাং-মুগরাকুল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৬। মোঃ খলিল পাহলান নাঈম (২৩), পিতা-জব্বার পাহলান, সাং-চৌধুরীবাড়ী তাঁতখানা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৭। দ্বীন ইসলাম (২১), পিতা-জাকির হোসেন, সাং-বাগানবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৮। মনির হোসেন তালুকদার (৩২), পিতা-মহিউদ্দিন তালুকদার, সাং-ঈসাখাঁ রোড, ৩৮নং বাসা-কিন্ডারপুল, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ।

৯। মোঃ সোলাইমান (২৪), পিতা-মৃত ওমর আলী, সাং-কোনাপাড়া উত্তর আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৯ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত