কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আশ্রয়কেন্দ্র এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাক মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের ছড়ায় পড়ে গেছে। এতে ট্রাকচালক আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের আশ্রয়কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, দুটি ট্রাক বেপরোয়া গতিতে ঘটনাস্থলের দিকে আসছিল। একপর্যায়ে ট্রাক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে থাকা একটি ছড়ায় পড়ে যায়।
এতে ট্রাকচালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের পরিচয় ও তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন