ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মন্ত্রী হওয়ার পর বান্দরবানে প্রথম সফরে সাচিং প্রু জেরী, বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা বান্দরবানে সফর করেছেন। এ উপলক্ষে বান্দরবান জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় বান্দরবানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন।

সংবর্ধনা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় সাচিং প্রু জেরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

উল্লেখ্য, সাচিং প্রু জেরী গত ২১ আগস্ট ২০২৬ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় তার প্রথম সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এদিকে সাচিং প্রু জেরীকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় বান্দরবানসহ বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিএনপির নেতাকর্মীরা বলেন, সাচিং প্রু জেরী দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের আস্থাভাজন ও পরীক্ষিত নেতা হিসেবে দলের জন্য কাজ করে আসছেন। দুঃসময়ে তিনি তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং বিএনপির রাজনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তারা আরও বলেন, বিএনপিতে সাচিং প্রু জেরীর মতো যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব থাকলে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সাচিং প্রু জেরীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় বিএনপির নেতাকর্মীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বান্দরবান জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী হওয়ার পর বান্দরবানে প্রথম সফরে সাচিং প্রু জেরী, বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত