ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

তারেক রহমানের সঙ্গে শিগগিরই দেখা করতে চান ট্রাম্প

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ আগ্রহের কথা জানিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার প্রত্যাশায় আছি।’

একই চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করেন ট্রাম্প। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে কঠিন সময় পার করেছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি বিশ্বাস করেন।

এ ছাড়া বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের এ সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

চিঠির শেষাংশে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও তাকে ধন্যবাদ জানান তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সঙ্গে শিগগিরই দেখা করতে চান ট্রাম্প

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ আগ্রহের কথা জানিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার প্রত্যাশায় আছি।’

একই চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করেন ট্রাম্প। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে কঠিন সময় পার করেছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি বিশ্বাস করেন।

এ ছাড়া বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের এ সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

চিঠির শেষাংশে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও তাকে ধন্যবাদ জানান তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত