ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কুমিল্লায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার গৌরীপুর মাদ্রাসা মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আলোচনা সভাকে কেন্দ্র করে গৌরীপুর মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার গৌরীপুর মাদ্রাসা মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আলোচনা সভাকে কেন্দ্র করে গৌরীপুর মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত