মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসন ও সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে গার্লস স্কুলের গলি থেকে ঢাকা ব্যাংক পর্যন্ত সড়কের পাশে থাকা অস্থায়ী দোকানপাটও সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
অভিযানকালে সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট এবং অস্থায়ী কাঁচামালের দোকান উচ্ছেদ করা হয়। এতে সড়কের পাশে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা জায়গা অনেকটা দখলমুক্ত হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, পরিচালক মুকুল মোল্লাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে যানজট ও ফুটপাত দখলের কারণে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রচার হয়। পরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যানজট নিরসন এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, উচ্ছেদ অভিযানের আগের দিন মুকুন্দগাঁতী এলাকায় মাইকিং করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই দোকানপাট সরিয়ে না নেওয়ায় মঙ্গলবার অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, জনস্বার্থে এবং যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় অবস্থিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, উচ্ছেদ করা জায়গা পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি এবং প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। এতে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমার পাশাপাশি পথচারীদের চলাচলও স্বাভাবিক হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন