ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

যশোর সীমান্তে চোরাচালানের বিভিন্ন মালামাল জব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি'র বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

এসময় ভারতীয় ৬৯টি শাড়ী, ০৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ০৪ কেজি জিরা, ০২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট ও ৩১৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৬৩,৩৫০/-(সাত লক্ষ তেষট্রি হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোর সীমান্তে চোরাচালানের বিভিন্ন মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি'র বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

এসময় ভারতীয় ৬৯টি শাড়ী, ০৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ০৪ কেজি জিরা, ০২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট ও ৩১৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৬৩,৩৫০/-(সাত লক্ষ তেষট্রি হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত