নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রায়হান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডের এক্সি ওষুধের ডিপোর সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ রায়হান (২৭), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- নুর নেহার, সাং- শিং পাড়া, জেলখানার সামনে নুর নেহারের মুদির দোকান, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। এ সময় রায়হানের কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত রায়হানের পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন