কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালানের সঙ্গে জড়িতরা ঘটনাস্থলে চালান ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশ। পরে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে রাখা মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া থানা পুলিশের ভাষ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত এক পলাতক আসামি ইয়াবার চালানটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী উখিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। বড় চালানের সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন