সরকার ও প্রশাসনকে বিব্রত করতে একটি মহল নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেছেন, সরকারকে বিব্রত বা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের জন্য কাজ করছেন। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরও সর্বোচ্চ চেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে কেউ যেন সরকার ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন কিংবা তাদের বিব্রত করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। মাদকের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
নারায়ণগঞ্জে অতীতে ‘খুনের কালচার’ ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব খাটিয়ে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে।
নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটি করার দাবি প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটি করা এবং জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ অথবা বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করা জনপ্রতিনিধিসহ সবার দাবি। এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন