ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোঃ পনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম সাকিনস্থ ফোরস্টার ডকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মোঃ আলিমুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মোঃ পনির হোসেনকে আটক করে।

গ্রেপ্তারকৃত মোঃ পনির হোসেনের পিতা মৃত আতাউর রহমান। তার ঠিকানা গ্রাম-মেরাদিয়া, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা।

পুলিশের দাবি, আটকের পর তার হেফাজতে থাকা একটি মোটরসাইকেল এবং একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স ও মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে এসব আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে রূপগঞ্জে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোঃ পনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম সাকিনস্থ ফোরস্টার ডকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মোঃ আলিমুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মোঃ পনির হোসেনকে আটক করে।

গ্রেপ্তারকৃত মোঃ পনির হোসেনের পিতা মৃত আতাউর রহমান। তার ঠিকানা গ্রাম-মেরাদিয়া, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা।

পুলিশের দাবি, আটকের পর তার হেফাজতে থাকা একটি মোটরসাইকেল এবং একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স ও মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে এসব আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে রূপগঞ্জে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত