নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণামূলক সামগ্রী তৈরির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ টি-শার্ট ও স্টিকার জব্দ করা হয়। পুলিশের দাবি, অভিযানের সময় আরও ৬ থেকে ৭ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৫৫/২৭ এসএম মালেহ রোডের রিভারভিউ কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত একটি ছাপাখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রমজান হোসেন ও এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—১। শিহাব আহম্মেদ আরাফাত (২৮), পিতা- মৃত সিরাজ মিয়া, মাতা-মুক্তা বেগম, সাং-নিতাইগঞ্জ, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯), পিতা-মোঃ জামির হোসেন রনি, মাতা-ফারজানা ইমু, সাং-১১৪/১ বি কে রোড, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ; ৩। মোঃ সামির হোসেন খান (২৬), পিতা-মোঃ আজম হোসেন খান, মাতা-মৃত সীমা আক্তার, সাং-দেওভোগ -পাক্কা রোড, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমানে-একাউন্টস অফিসার, জি এম ট্রেডার্স, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়নগঞ্জ এবং ৪। মোঃ রাকিবুল হাসান (৩২), পিতা-আবুল খায়ের, মাতা-নাজমুন নাহার, সাং-হৃদম প্লাজা ৫ম বান্ডলা, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমানে-মালিক-জিএম ট্রেডার্স, রিভারভিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ড, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডসংক্রান্ত আলোচনা, প্রচার-প্রচারণা এবং সংগঠনের সদস্য হওয়ার আহ্বানসহ বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত ও ঘটনাস্থল থেকে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া অবস্থায় শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা ৭০টি কালো রঙের গোলগলা টি-শার্ট, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ৪০টি লেমিনেটেড স্টিকার এবং স্টিকারবিহীন ১০টি কালো রঙের গোলগলা টি-শার্ট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতগুলো জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের ভিত্তিতে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রচার-প্রচারণামূলক সামগ্রী প্রস্তুতের কাজে জড়িত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/১৩) এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা, সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন