ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের কল্যাণ ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট ২০২৬) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলার বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, শ্রেষ্ঠ এএসআই হিসেবে বন্দর থানার এএসআই (নিঃ) জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে রূপগঞ্জ থানার পিএসআই আলিমুজ্জামান এবং শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন পুরস্কার লাভ করেন।

এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট রাজন কুমার দত্ত পুরস্কৃত হন। ক্লু-লেস মামলা ডিটেকশনে কৃতিত্বের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) এস. এম. আব্দুল আজিজ, বন্দর থানার এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ এবং সোনারগাঁ থানার এসআই (নিঃ) ইকরামউজ্জামানকে পুরস্কৃত করা হয়।

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য রিজার্ভ অফিসের এসআই (নিঃ) মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্টেবল/১৯৫০ মো. শাকিল, কং/১০২১ সালাহ উদ্দিন আহমেদ, জেলা বিশেষ শাখার ডিআইও কামরুল হাসান এবং ওয়াচার কং/৯৪৬ নুর-ই-আলমকেও পুরস্কৃত করেন পুলিশ সুপার।

পরে দুপুর ১২টায় জুলাই ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের কল্যাণ ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত