ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কক্সবাজারে বাসে মিলল ২৪ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

অভিযানকালে উখিয়া থেকে কক্সবাজার সদরগামী ‘পালং স্পেশাল সার্ভিস’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের চালক আকতার হোসেন (২৩) ও হেলপার ইয়াছিন আরাফাত (১৩)-কে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক দুজনের দেখানো মতে বাসের পেছনের সিটে বিশেষ কায়দায় রাখা ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসটি জব্দ করা হয়েছে।

আকতার হোসেন রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা। অপর আটক ইয়াছিন আরাফাত উখিয়া থানার আমগাছতলা এলাকার টিএনটি কলেজের সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে বাসে মিলল ২৪ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

অভিযানকালে উখিয়া থেকে কক্সবাজার সদরগামী ‘পালং স্পেশাল সার্ভিস’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের চালক আকতার হোসেন (২৩) ও হেলপার ইয়াছিন আরাফাত (১৩)-কে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক দুজনের দেখানো মতে বাসের পেছনের সিটে বিশেষ কায়দায় রাখা ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসটি জব্দ করা হয়েছে।

আকতার হোসেন রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা। অপর আটক ইয়াছিন আরাফাত উখিয়া থানার আমগাছতলা এলাকার টিএনটি কলেজের সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত