ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার

আটক ১ মাদক কারবারি

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১-এর পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সিব্বির হোসেন (২৪) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন দড়িবট গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। অভিযানের সময় একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর একদিন পর, ২৯ আগস্ট সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব-১১। এ সময় মো. সিব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তার সিব্বির হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার সিব্বির হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১-এর পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সিব্বির হোসেন (২৪) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন দড়িবট গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। অভিযানের সময় একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর একদিন পর, ২৯ আগস্ট সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব-১১। এ সময় মো. সিব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তার সিব্বির হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার সিব্বির হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত