ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ব্যবসায়ীকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে সপরিবারে বড় ধরনের ক্ষতিসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ কুদ্দুস।

জিডি সূত্রে জানা যায়, মোঃ কুদ্দুস তার স্থায়ী ঠিকানা—গ্রাম—, থানা—মেহেন্দীগঞ্জ, জেলা—বরিশাল। বর্তমান ঠিকানা—১৯১ পশ্চিম দেওভোগ আদর্শনগর, ৭নং ওয়ার্ড, কাশিপুর ইউনিয়ন, পশ্চিম দেওভোগ, কাশিপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা।

তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন রিভারভিউ কমপ্লেক্সের একজন ব্যবসায়ী।

সাধারণ ডায়েরিতে তিনি অভিযোগ করেন, বিবাদী নজরুল ইসলাম এবং তার দুই ছেলে মুক্তার (২৭) ও তারেক (২৪) দীর্ঘদিন ধরে তার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে আসছেন।

অভিযোগে বলা হয়, ১নং বিবাদী দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের লক্ষ্যে তাকে ও এলাকার বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টার দিকে পশ্চিম দেওভোগ আদর্শনগর আল আকসা মসজিদে এশার নামাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মোঃ কুদ্দুস। রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের সময় আল আকসা মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও জীবননাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা তাকে সময়-সুযোগ পেলে সপরিবারে বড় ধরনের ক্ষতিসহ জীবন থেকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। অভিযুক্তদের আচরণে তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন।

এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন মোঃ কুদ্দুস। জিডি ট্র্যাকিং নম্বর O8VS6K, জিডি নম্বর ৩০৩৬, তারিখ ৩০ আগস্ট ২০২৬।

তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ব্যবসায়ীকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত