ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বন্দরে মাদকসহ নারী কারবারি গ্রেফতার

বন্দরে মাদকসহ নারী কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শান্তি বেগম (৪০)। তিনি পিতা- ওলি মিয়া, মাতা- হাসনা বেগম, সাং- বাসা নং-৭১, দত্তবাড়ী বউবাজার, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

গত ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় জনৈক আনোয়ার হোসেনের ২য় তলা থেকে শান্তি বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শান্তি বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে মাদকসহ নারী কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শান্তি বেগম (৪০)। তিনি পিতা- ওলি মিয়া, মাতা- হাসনা বেগম, সাং- বাসা নং-৭১, দত্তবাড়ী বউবাজার, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

গত ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় জনৈক আনোয়ার হোসেনের ২য় তলা থেকে শান্তি বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শান্তি বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত