ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১৫ শতাধিক গাছের চারা বিতরণ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১৫ শতাধিক গাছের চারা বিতরণ

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : ‘সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করি, পরিবেশ রক্ষা করি’—এই প্রত্যয়ে পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে অবস্থিত আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এডমিকি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, আসন্ন স্থানীয় নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও দলীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ভিপি অমর কৃষ্ণ দাস। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং তার সঠিক পরিচর্যা করতে হবে।"

শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের হাত ধরেই একটি সুন্দর ও পরিবেশবান্ধব দেশ গড়ে উঠবে। তবে কেবল চারা বিতরণ বা রোপণ করলেই চলবে না, একটি চারাকে যত্ন করে বড় করে তোলাই হবে আমাদের প্রকৃত সাফল্য।"

আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম ও প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়ের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রুহুল আকতার সোহেল, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাশেম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তানভীর শাকিল, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান এবং বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ (সদর উপজেলা) এর সভাপতি এস এম সোহেল রানা ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ উদ্যোগকে সাধুবাদ জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১৫ শতাধিক গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত