কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি সচল সরকারি শর্টগান, দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে আগ্নেয়াস্ত্র বহন করে কুমিল্লার দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে নাথেরপেটুয়া এলাকায় কৌশলে তল্লাশি চৌকি স্থাপন করে ডিবির একটি দল।
একপর্যায়ে সন্দেহভাজন একটি ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। আটক ব্যক্তির দেহ ও সঙ্গে থাকা মালামালে তল্লাশি চালিয়ে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি অস্ত্র পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার এয়াকুব খান ওরফে বাবর নোয়াখালীর সেনবাগ থানার জয়নগর গ্রামের মো. তৈয়ব খানের ছেলে।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান, পিপিএম বলেন, “কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন