ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের আদলে সামারি ট্রায়ালের মাধ্যমে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (বুধবার) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ০২ (দুই) জন মাদকসেবীকে আটক করা হয়।

পরে আটককৃতদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত মোস্তারী মহোদয়ের আদালতে উপস্থাপন করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাদকসেবী মোঃ শাহপরান (৪২), পিতা- মৃত নুর ইসলাম, মাতা- মৃত সাফিয়া, সাং- সুমিলপাড়া মুন লাইট দক্ষিণ (জনৈক আঃ সালাম এর বাড়ীর ভাড়াটিয়া), ০৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ৩০ (ত্রিশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরো ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপর মাদকসেবী বাবু (৩০), পিতা- আঃ রহিম, মাতা- মোছাঃ নুর জাহান, সাং- ২নং ঢাকেশ্বরী (জনৈক আমান উল্লাহর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ২০ (বিশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরো ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত