মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামী ঘোষিত লং মার্চ কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে বগুড়া অঞ্চল লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের সাংগঠনিক পরিচালক ও নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুল রহমান সাঈদ এমপি, বগুড়া মহানগর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে লং মার্চ সফল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস ও পানির সমস্যা জনগণকে নাভিশ্বাস করে ফেলেছে। ছয় মাসে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং সরকার তা নিয়ন্ত্রণ করতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘দেশের প্রায় ৭০ ভাগ মানুষ হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে। আমরা আশা করেছিলাম, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করব। কিন্তু লক্ষ্য করলাম, আমরা বিরোধী দল শপথ নিলেও সরকারি দল শপথ নেয়নি। তখন বোঝা গেল, সরকার তাদের মতো করে সংবিধান সংশোধন করতে চায়।’
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা এর বিরুদ্ধে সংসদে সোচ্চার ছিলাম। সারা দেশেও সভা-সমাবেশ করে সরকারকে বোঝানোর চেষ্টা করেছি যে, ৭০ ভাগ জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। সরকার এতে কর্ণপাত না করায় আমরা লং মার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’
বৈঠকে লং মার্চ কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন