ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুনায়েদ মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অরুয়াইল বাজারে স্থানীয় ব্যবসায়ী বৃন্দ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মোহাম্মদ জুনায়েদ মিয়া দীর্ঘদিন ধরে অরুয়াইল বাজারে অত্যন্ত সততা ও সুনামের সাথে ফ্রিজের ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকায় একজন ভদ্র ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তার যথেষ্ট পরিচিতি রয়েছে।
কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা কামালের উদ্দেশ্যপ্রণোদিত ও হীন ষড়যন্ত্রের শিকার হয়ে তার নামে এই সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ব্যবসায়ী জুনায়েদকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তার ব্যবসায়িক ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এই ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অরুয়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগান দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উক্ত কর্মসূচিতে অরুয়াইল বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এবিষয়ে জুনায়েদ বলেন আমর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উক্ত বিষয় নিয়ে কামাল মিয়া সাথে তার দোকানে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন