ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মহাসড়কে বিশৃঙ্খলা রোধে পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি, যত্রতত্র যানবাহন পার্কিং ও নিয়ম না মেনে চলাচলের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহিদ আলম এবং জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।

মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা, ট্রাফিক আইন না মেনে চলাচল এবং প্রয়োজনীয় নজরদারির ঘাটতির কারণে নিয়মিত যানজট ও দুর্ঘটনা ঘটছে। এতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি যাত্রী ও পথচারীরাও নিরাপত্তাঝুঁকিতে পড়ছেন।

বক্তারা আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদার করতে হবে। অবৈধভাবে সড়ক দখল ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তারা দ্রুত সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক অংশ নেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে বিশৃঙ্খলা রোধে পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি, যত্রতত্র যানবাহন পার্কিং ও নিয়ম না মেনে চলাচলের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহিদ আলম এবং জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।

মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা, ট্রাফিক আইন না মেনে চলাচল এবং প্রয়োজনীয় নজরদারির ঘাটতির কারণে নিয়মিত যানজট ও দুর্ঘটনা ঘটছে। এতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি যাত্রী ও পথচারীরাও নিরাপত্তাঝুঁকিতে পড়ছেন।

বক্তারা আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদার করতে হবে। অবৈধভাবে সড়ক দখল ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তারা দ্রুত সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক অংশ নেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত