ফতুল্লায় সংঘটিত আলোচিত গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতদের ব্যবহৃত মোবাইল, লুণ্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও একটি ব্যাংক হিসাবের তথ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ ভোর রাত সাড়ে ৩টা থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভুঁইগড় তালতলা সামছুল হক খান মসজিদ এলাকায় মোঃ হান্নান হোসাইনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাত ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনকে মারধর করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা লুণ্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা নং-৩২, তারিখ ০৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকশ দল তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতদের শনাক্ত করে।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ আভিযানিক দল ঢাকার তুরাগ ও ডিএমপির বিভিন্ন থানা এলাকাসহ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—১। শহিদুল খান (৪৬), পিতা- ইব্রাহীম ওরফে ইসমাইল খান, মাতা- রেবা সুলতানা, সাং- বিহারীপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল।
২। কাউসার মল্লিক ওরফে হৃদয় (২৭), পিতা- কামাল হোসেন সাগর, মাতা- কুলসুম বেগম, সাং- সোনাপুর, কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
অভিযানকালে ডাকাতদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, লুণ্ঠিত এক ভরি দুই রতি স্বর্ণ, ডাকাতদের ব্যবহৃত একটি ব্যাংক হিসাবের তথ্য এবং স্বর্ণ গলানোর বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে স্বীকার করেছে। এ ঘটনায় ১৪ সদস্যের একটি ডাকাত দল অংশগ্রহণ করেছে বলেও তারা স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি এবং খুনসহ ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন