ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

উৎসবের আমেজে শেষ হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট (সিজন-৩)

গতকাল ২৫ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পারফেক্ট রেসিপি কনটেস্ট-২০২৬ (সিজন-৩)’। বিকেল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রন্ধনশিল্পীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

নারীর সৃজনশীলতা, রন্ধনশিল্পের দক্ষতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন ৫০ জন প্রতিযোগী। অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে স্মারক সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

আয়োজনের নেতৃত্বে ছিলেন নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হাসিনা আনছার এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের ফাউন্ডার ও সিইও গোলাম শাহরিয়ার কবীর।

প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় রন্ধনবিদ এবং কুকিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেকা ফেরদৌসী। প্রধান বিচারক ও বিশেষ অতিথির দায়িত্ব পালন করেন কুকিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শারমিন সেলিম তুলি এবং খন্দকার গ্রুপের চেয়ারম্যান ও এমডি খন্দকার রুহুল আমিন (সিআইপি)।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সেমন্তী সৌমী ও আন্তর্জাতিক মডেল আঁখি আফরোজ, যাদের উপস্থিতি আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

প্রতিযোগিতার সেরা ১০ রন্ধনশিল্পীকে সম্মাননা, পুরস্কার ও পারফেক্ট ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্য উপহার দেওয়া হয়। আর চ্যাম্পিয়নের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার পারফেক্ট স্মার্ট এলইডি টিভি।

আয়োজকরা বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য নারীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তৈরি করা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য পুষ্টিবিদ ফাউন্ডেশন, কেক অ্যান্ড বেক উইথ নাহিদ, কুমকুম রেম্পাহ, ফিওনা লাক্সারি রিসোর্টসহ সব স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উৎসবের আমেজে শেষ হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট (সিজন-৩)

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত