ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি স্থান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।

২৫/০৯/২০২৬ খ্রি. রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসআই (নিঃ) আবু সাদেকের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর উত্তরপাড়ায় জনৈক শাহজাহান গংদের বাড়ির পূর্ব পাশে কলাবাগান ও লিচুবাগানের ভেতর অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

অপরদিকে, ২৪/০৯/২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এএসআই (নিঃ) শাহারুল ইসলামের নেতৃত্বে আরেকটি আভিযানিক দল কায়েতপুর ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডে জনৈক আব্দুল খালেকের মুদির দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মোঃ আব্দুল মান্নান মুন্সী (৪২) ও মোঃ দেলোয়ার আকন (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল মান্নান মুন্সী (৪২), পিতা- মোঃ মেহের আলী মুন্সী, মাতা- মোসাঃ হাজেরা বেগম। স্থায়ী ঠিকানা- গ্রাম- ছোট কৃষ্ণনগর, উপজেলা/থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর। বর্তমান ঠিকানা- গ্রাম- আদমজীনগর (ফকিরার বাড়ির ভাড়াটিয়া), উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

অপর গ্রেপ্তারকৃত মোঃ দেলোয়ার আকন (৫০), পিতা- মৃত রহম আকন, মাতা- মৃত আয়েশা। স্থায়ী ঠিকানা- গ্রাম- ছোট কৃষ্ণনগর, উপজেলা/থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর।

এছাড়া এসআই (নিঃ) নাহিদ মাসুমের নেতৃত্বে ২৪/০৯/২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদী এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ রিকু আক্তার (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোসাঃ রিকু আক্তার (৪৬), স্বামী- মোঃ মনির ওরফে ডিব্বা মনির। স্থায়ী ঠিকানা- সাং- ছোট বানিয়াদী, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত