কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিরিবিলি আবাসিক এলাকা থেকে সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে
চকরিয়া থানার পুলিশ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ ইংরেজি ) চকরিয়া সরকারি হাইস্কুলের পশ্চিম পাশে একটি ভাড়া বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া জান্নাত নবগঠিত মাতামুহুরী উপজেলা এলাকার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী গ্রামের মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাদিয়া তার স্বামী সোহেলের সঙ্গে নিরিবিলি আবাসিক এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের অগোচরে বাসার বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে
পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চকরিয়া থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি
কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন