মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’-এর সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটওয়ারীর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মাগরিবের নামাজের পর সিরাজগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ‘বার্তা বাজার’-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য সোহান সেখের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
মাহফিলে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না বক্তব্য দেন। তারা নাছির উদ্দিন পাটওয়ারীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় অসুস্থ আরও চার সিনিয়র সাংবাদিকের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। তারা হলেন—সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম এবং প্রেস ক্লাবের সদস্য ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়।
এ ছাড়া প্রেস ক্লাবের সদস্য ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন সরকার সুজনের মরহুম মায়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিনিয়র সাংবাদিক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক এনামুল হক ও সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ।
এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে দৈনিক দোলনচাঁপার সম্পাদক ও প্রকাশক ফজল এ খোদা লিটন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, দৈনিক ভোরের আকাশের মাসুদ রানা, ঢাকা পোস্টের নাজমুল হাসান, আই নিউজ বিডির বিভাগীয় প্রধান ও দৈনিক সবুজ বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. জুয়েল হোসেন, দৈনিক অগ্নিশিখার মো. রকিবুল ইসলাম, দৈনিক চিত্রের হোসেন আলী, দৈনিক নাগরিক ভাবনার মাসুদ রেজা, এনপিবির শামীম শাহরিয়ার রাফি, ৫২ টিভির ইউসুফ-উজ্জামান ইমরান ও দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি শাহ আলমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অসুস্থ সাংবাদিকদের দ্রুত আরোগ্য এবং প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন