ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

‘শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে সরকার’

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ আরও জোরদার করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ সোমবার দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই শিক্ষার বিভিন্ন স্তরে এ ধরনের আয়োজন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জুনও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তখন তিনি বলেছিলেন, শিক্ষার সব ক্ষেত্রে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা জোরদারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে সরকার’

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ আরও জোরদার করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ সোমবার দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই শিক্ষার বিভিন্ন স্তরে এ ধরনের আয়োজন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জুনও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তখন তিনি বলেছিলেন, শিক্ষার সব ক্ষেত্রে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা জোরদারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত