ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের রহস্যময় মৃত্যু

মো নজরুল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে নির্মাণাধীন একটি ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে সবুরা বেগম (৪২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মাণাধীন আটতলা ভবনে কাজ করছিলেন।

ভবনের ঠিকাদার বুধু মিয়া বলেন, রবিবার ভবনে কোনো শ্রমিকের কাজ করার কথা ছিল না। তবে সবুরা ওই বাড়িতে মালিকের কিছু কাজ করতেন। এ কারণে তিনি সকালে সেখানে যান। বিকেলের দিকে ভবনের সপ্তম তলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে সবুরা ওই নির্মাণাধীন বাড়িতে কাজ করতে যান। দুপুরে বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে আবার কাজে যান। সন্ধ্যার দিকে এক শ্রমিক ফোন করে জানান, তার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা গেছেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে লিফট স্থাপনের জন্য একটি ফাঁকা জায়গা রাখা হয়েছিল। সেখান দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের রহস্যময় মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

মো নজরুল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে নির্মাণাধীন একটি ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে সবুরা বেগম (৪২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মাণাধীন আটতলা ভবনে কাজ করছিলেন।

ভবনের ঠিকাদার বুধু মিয়া বলেন, রবিবার ভবনে কোনো শ্রমিকের কাজ করার কথা ছিল না। তবে সবুরা ওই বাড়িতে মালিকের কিছু কাজ করতেন। এ কারণে তিনি সকালে সেখানে যান। বিকেলের দিকে ভবনের সপ্তম তলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে সবুরা ওই নির্মাণাধীন বাড়িতে কাজ করতে যান। দুপুরে বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে আবার কাজে যান। সন্ধ্যার দিকে এক শ্রমিক ফোন করে জানান, তার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা গেছেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে লিফট স্থাপনের জন্য একটি ফাঁকা জায়গা রাখা হয়েছিল। সেখান দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত