কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি, পণ্যের গায়ে লেবেল ও মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনবিহীন পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—পৌরসভার মগবাজার এলাকার স্টার ব্রেড বেকারিকে ৮০ হাজার টাকা, উপজেলা ভূমি অফিস সেন্টার এলাকার নবাব বাড়ির মাংসের দোকানকে ৩ হাজার টাকা, পৌরশহরের চিরিঙ্গা হাশেম মার্কেটের বোরহান স্টোরকে ২০ হাজার টাকা, চিরিঙ্গা বায়তুশ শরফ রোডের আল মদিনা হোটেলকে ১০ হাজার টাকা এবং পৌরশহরের মিষ্টির দোকান পিউরিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা হায়দার আলী এবং চকরিয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) জুয়েল বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন