ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ সদর থানার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সিরাজগঞ্জ সদর থানা ছাত্রশিবিরের সভাপতি কাউসার তালুকদারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জুনাইদ হোসাইন সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, মেধাবীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ইসলামী মূল্যবোধ ও আদর্শ ধারণ করে দেশের সুশাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আমীর নাজিম উদ্দীন। তিনি বলেন, কৃতী শিক্ষার্থীদের এ সাফল্য তাদের কঠোর পরিশ্রম ও মেধার ফল। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নৈতিকতা ও যোগ্যতায় নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রিজওয়ানুল্লাহ সোয়াইব। তিনি বলেন, ছাত্রসমাজকে শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ভাবলে চলবে না। সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে মেধা ও চরিত্রকে একসঙ্গে কাজে লাগাতে হবে। সমাজ ও দেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে প্রধান ও বিশেষ অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকেরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত