ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ১৭ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার পায়াতলি এলাকার মৃত নুর হোসেনের মেয়ে সালেহা বেগম (৪০), নারায়ণগঞ্জ শহরের খানপুর কলেজ রোড এলাকার আ. কাদেরের ছেলে সাহেদ কাদের (২১) এবং সালেহা বেগমের ছেলে সুজন (১৯)। তারা বর্তমানে ফতুল্লার ইসদাইর এলাকায় পৃথক বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায়হ এবং “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন-এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৭ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার পায়াতলি এলাকার মৃত নুর হোসেনের মেয়ে সালেহা বেগম (৪০), নারায়ণগঞ্জ শহরের খানপুর কলেজ রোড এলাকার আ. কাদেরের ছেলে সাহেদ কাদের (২১) এবং সালেহা বেগমের ছেলে সুজন (১৯)। তারা বর্তমানে ফতুল্লার ইসদাইর এলাকায় পৃথক বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায়হ এবং “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন-এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত