ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার ৩১৩৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার থানা পাড়ার জসিম উদ্দিনের ছেলে এমরান সাকিব (২৬), বর্তমানে ফতুল্লা মডেল থানার সাহেবপাড়া এলাকার বাসিন্দা; কুমিল্লার লাকসাম থানার গাজীরবাদ এলাকার আঃ কাদেরের ছেলে নুর মোহাম্মদ মো. হৃদয় (২২), বর্তমানে ফতুল্লা মডেল থানার শান্তিধারা এলাকার বাসিন্দা এবং কুমিল্লার লাঙ্গলকোট থানার মেলকট এলাকার জালাল আহম্মেদ ভুইয়ার ছেলে মো. জোবায়ের (২০), বর্তমানে ফতুল্লা মডেল থানার সাহেবপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার ক-জোনের অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী হিসেবে পুলিশের দাবি করা ‘মানিক গ্রুপের’ তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা গত ১৮ আগস্ট ফতুল্লা থানাধীন শান্তিধারা এলাকায় তাদের প্রতিপক্ষ ‘মিলন-সাজিদ গ্রুপের’ সঙ্গে মারামারি এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত