নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শামীম রেজার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ১৮ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্পের ব্রীজ সংলগ্ন চীনা মিয়ার দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ রাসেল (২৮), পিতা-মৃত চুন্নু, মাতা-সনিয়া বেগম, সাং-সুমিলপাড়া বিহারীক্যাম্প, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ মনির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৯ আগস্ট ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে একই থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বিহারী কোলনির পানির ট্যাংকির নিচে অভিযান চালান। সেখান থেকে সোয়েব আক্তার (২২), পিতা-মোঃ দুলাল মিয়া, সাং-মধ্য বাড্ডা, পোস্ট অফিস রোড, থানা-বাড্ডা, জেলা-ঢাকা এবং মোঃ সজিব খলিফা (২৬), পিতা-আঃ খালেক খলিফা, সাং-নয়না, ইউনিয়ন-গুঠিয়া, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, এ/পি সাং-মধ্য বাড্ডা, পোস্ট অফিস গলি, মাসুম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাড্ডা, জেলা-ঢাকাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সোয়েব আক্তার ও মোঃ সজিব খলিফার কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন