ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না।

তথ্য ভবনে আজ বুধবার সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চান, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। রাজনৈতিক ক্ষমতাকে প্রশ্ন করার যে ক্ষমতা গণমাধ্যমের রয়েছে, সেটির যেন অপব্যবহার না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘ক্ষমতা জনগণের সেবায় ব্যবহার না হলে ৫ আগস্টের মতোই পরিণতি ডেকে আনবে।

তাই ফ্যাসিস্ট ও দুর্বৃত্তদের পক্ষে গণমাধ্যমকে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না।

তথ্য ভবনে আজ বুধবার সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চান, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। রাজনৈতিক ক্ষমতাকে প্রশ্ন করার যে ক্ষমতা গণমাধ্যমের রয়েছে, সেটির যেন অপব্যবহার না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘ক্ষমতা জনগণের সেবায় ব্যবহার না হলে ৫ আগস্টের মতোই পরিণতি ডেকে আনবে।

তাই ফ্যাসিস্ট ও দুর্বৃত্তদের পক্ষে গণমাধ্যমকে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত