ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সামছুল আরেফিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।

এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউমেনিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক গোলাম মুক্তাদের নাঈম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত