ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছে

সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গাজী ফয়সাল ইসলাম বলেন, পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

তৌফিক নেওয়াজের জানাজা এবং দাফন কোথায় কখন হবে সে বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান গাজী ফয়সাল।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ড. দীপু মনি। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। 

তিনি বলেন, বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে। 

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম। 

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছে

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গাজী ফয়সাল ইসলাম বলেন, পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

তৌফিক নেওয়াজের জানাজা এবং দাফন কোথায় কখন হবে সে বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান গাজী ফয়সাল।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ড. দীপু মনি। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। 

তিনি বলেন, বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে। 

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম। 

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত