ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা

ছবি: প্রতিনিধি

রাতভর বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। 

সোমবার (১৭ আগস্ট) সকালেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ পথচারীরা। নগরীর মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি, প্রবর্তকসহ বিভিন্ন সড়কে পানি জমে গেছে।

অফিসগামী হাসিবুল ইসলাম জানান, রাতভর বৃষ্টি হওয়ায় সকালে অফিসে যেতে বেগ পেতে হয়েছে। বৃষ্টির সময় প্রতিবারই এমন ভোগান্তিতে পড়তে হয়। এর কোনও সমাধান দেখি না। বৃষ্টি হলেই প্রশাসনের কর্তা-ব্যক্তিদের যত হাকডাক।

লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়  বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগরে লঘু চাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন  এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টি একদম যে শেষ হয়ে যাবে তা না। হালকা থেকে মাঝারি বা ভারী বর্ষণ, থেমে থেমে বা বিরতি দিয়ে বৃষ্টি হবে। আকাশ ভালও থাকবে, সাথে কিছু বৃষ্টিও থাকবে। সেটা আগস্ট মাস জুড়ে থাকবে। সেপ্টম্বর থেকে বৃষ্টিপাত ক্রমান্বয়ে কমেও আসবে।’

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রাতভর বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। 

সোমবার (১৭ আগস্ট) সকালেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ পথচারীরা। নগরীর মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি, প্রবর্তকসহ বিভিন্ন সড়কে পানি জমে গেছে।

অফিসগামী হাসিবুল ইসলাম জানান, রাতভর বৃষ্টি হওয়ায় সকালে অফিসে যেতে বেগ পেতে হয়েছে। বৃষ্টির সময় প্রতিবারই এমন ভোগান্তিতে পড়তে হয়। এর কোনও সমাধান দেখি না। বৃষ্টি হলেই প্রশাসনের কর্তা-ব্যক্তিদের যত হাকডাক।

লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়  বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগরে লঘু চাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন  এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টি একদম যে শেষ হয়ে যাবে তা না। হালকা থেকে মাঝারি বা ভারী বর্ষণ, থেমে থেমে বা বিরতি দিয়ে বৃষ্টি হবে। আকাশ ভালও থাকবে, সাথে কিছু বৃষ্টিও থাকবে। সেটা আগস্ট মাস জুড়ে থাকবে। সেপ্টম্বর থেকে বৃষ্টিপাত ক্রমান্বয়ে কমেও আসবে।’

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত