কক্সবাজারের চকরিয়া উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দীন আহমদের মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেছেন।
রোববার (১৬ আগস্ট ২০২৬) কবর জিয়ারত শেষে তারা মন্ত্রী সালাহউদ্দীন আহমদের প্রেস সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রেস সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুর সবুর বাহাদুর, সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়
পরে নবগঠিত উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির নেতারা।
সাক্ষাৎকালে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গণতান্ত্রিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা
নবগঠিত উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন