ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সাঁওতালদের ঘোষণা ‎দ্রুত হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ হয়েছে। স্থানীয় রাজাবিরাট বাজারে রোববার দুপুরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

‎উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও এলাকার ভূমিদস্যু উজ্জ্বল আদিবাসী সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। চাঁদাবাজি ও চুরির মিথ্যা ও সাজানো অভিযোগে ২০২৫ সালের ২১ জুন শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা দায়ের করা হয়।

‎মাঞ্জিহী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট, রূহুল আমীন প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন ওরাঁও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাঁওতালদের ঘোষণা ‎দ্রুত হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ হয়েছে। স্থানীয় রাজাবিরাট বাজারে রোববার দুপুরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

‎উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও এলাকার ভূমিদস্যু উজ্জ্বল আদিবাসী সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। চাঁদাবাজি ও চুরির মিথ্যা ও সাজানো অভিযোগে ২০২৫ সালের ২১ জুন শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা দায়ের করা হয়।

‎মাঞ্জিহী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট, রূহুল আমীন প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন ওরাঁও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত