ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জ জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের ২১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

উপজেলা প্রতিনিধি আড়াইহাজার মরহুমা দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদ।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় শিশু একাডেমি প্রাঙ্গণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় শিশু একাডেমি প্রাঙ্গণে অবস্থিত মসজিদে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ জসিম উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে কাজী সাজেদুল ইসলাম সাজুকে সভাপতি, মোঃ ইয়াছিন আরাফাত (জিকু)কে সাধারণ সম্পাদক এবং মোঃ শাহরিয়ার খান তুষারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সহ-সভাপতি মোঃ আঃ হান্নান হিরন ও মোঃ সওকত উল্লাহ সওকত, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক ভূঁইয়া মুকুল, সহ-সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শ্যামল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইয়াসিন গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজালাল, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন (বাবু), শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর প্রধান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ আমিন, জীবন প্রধান ও তানজিল হোসেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ড এবং সামাজিক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের ২১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত