নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাশাপাশি জসিম (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় ইসদাইর এলাকার জসিম (২৪), পিতা রেজ্জাক এবং মোহন (২৩), পিতা আব্দুস সালামসহ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। এ সময় তাদের মধ্যে থাকা অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
পুলিশ জানায়, আত্মরক্ষার্থে ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক, পিপিএম এবং এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার তাদের কাছে থাকা পিস্তল দিয়ে আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিমের উরুতে গুলি লাগে।
ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য ও জসিম বর্তমানে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন