ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ

জেলার সীমান্ত এলাকায় আজ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০মিনিটে গংগারহাট বিওপি’র আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তার মধ্যে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। যার সরকারি সিজার মূল্য ২১ লাখ টাকা। 

এ ঘটনায় মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

জেলার সীমান্ত এলাকায় আজ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০মিনিটে গংগারহাট বিওপি’র আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তার মধ্যে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। যার সরকারি সিজার মূল্য ২১ লাখ টাকা। 

এ ঘটনায় মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত