ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাঘাইছড়িতে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে অনুশকা চাকমা (৫) ও কান্দারা চাকমা (১২) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খেদারমারা এলাকায় খেলাধুলার সময় পানিতে পড়ে যায় পাঁচ বছর বয়সী শিশু অনুশকা চাকমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

অন্যদিকে, পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পানিতে ডুবে মারা যায় ১২ বছর বয়সী শিক্ষার্থী কান্দারা চাকমা। পানিতে তলিয়ে যাওয়ার পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলাশয়, ছড়া ও অন্যান্য পানির উৎসের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরে তিনি নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাঘাইছড়িতে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে অনুশকা চাকমা (৫) ও কান্দারা চাকমা (১২) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খেদারমারা এলাকায় খেলাধুলার সময় পানিতে পড়ে যায় পাঁচ বছর বয়সী শিশু অনুশকা চাকমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

অন্যদিকে, পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পানিতে ডুবে মারা যায় ১২ বছর বয়সী শিক্ষার্থী কান্দারা চাকমা। পানিতে তলিয়ে যাওয়ার পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলাশয়, ছড়া ও অন্যান্য পানির উৎসের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরে তিনি নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত